সোনাদিয়া দ্বীপ ও ঘটিভাঙার প্যারাবন রক্ষা করে সবুজ বনায়নের দাবি

Protecting the paraforests of Sonadia Island and Ghatibhanga
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ জুলাই ২০২৪ ০৮:৫২ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৮ জুলাই ২০২৪ ০৮:৫২ পূর্বাহ্ন
সোনাদিয়া দ্বীপ ও ঘটিভাঙার প্যারাবন রক্ষা করে সবুজ বনায়নের দাবি
সোনাদিয়া দ্বীপ ও ঘটিভাঙার প্যারাবন রক্ষা করে সবুজ বনায়নের দাবি

সোনাদিয়া, ঘটিভাঙা ও কুতুবজোমের সবুজ বেষ্টনী প্যারাবন রক্ষার দাবি জোরালো হচ্ছে। প্যারাবন খেকো, ভূমিদস্যু, দখলবাজদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্নস্তরের বিক্ষুদ্ধ জনতা।

সোমবার ৮ জুলাই সকালে কক্সবাজারের মহেশখালীর প্যারাবন খেকো প্রভাবশালীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নতুন প্যারাবন সৃজনের দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক সাদাত উল্লাহ খান, এডভোকেট সাহাব উদ্দিন, শহিদুল্লাহ মেম্বার, মাওলানা নুরুল হক, ইলিয়াছ মিয়া ও নুরুল আবছার প্রমুখ।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গ্রীণ এসোসিয়েট অব বাংলাদেশ আয়োজিত ও সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম সোহেলের পরিচালনায় সমাবেশে বলা হয়, সবুজ বেষ্টনী প্যারাবন দ্বীপের রক্ষাকবচ। যা জলোচ্ছাস ও জানমাল রক্ষা করতে পারে। সোনাদিয়া, ঘটিভাঙা, কুতুবজোম মৌজায় প্রায় ২০,০০০ একর সরকারি জমির সবুজ বনায়ন বিগত কয়েক বছরের ব্যবধানে মেগা প্রকল্প এবং ব্যক্তি বিশেষের হানায় একেবারে শেষ হতে চলেছে। 

দ্বীপের প্যারাবন উজাড়কারিদের তালিকা করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান গ্রীণ এসোসিয়েট অব বাংলাদেশ৷ সংগঠনটি নতুন করে সবুজ বনায়নের দাবি করেন। সবশেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ।