নিয়ামতপুরে ভটভটি উল্টে প্রাণ গেল দুই গরু ব্যবসায়ী

Two cattle traders died when the boat overturned
নওগাঁ প্রতিনিধি ০৮ জুলাই ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ন সারা বাংলা
নওগাঁ প্রতিনিধি ০৮ জুলাই ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ন
নিয়ামতপুরে ভটভটি উল্টে প্রাণ গেল দুই গরু ব্যবসায়ী
নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী মারা গেছেন।

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী মারা গেছেন।

সোমবার (৮ জুলাই) দুপুরে নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশাইল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) একই উপজেলার বনগাঁ পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা দুপুর ২টার দিকে ভটভটি যোগে গরু ক্রয়ের উদ্দেশ্যে উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থল পৌছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে। এসময় গাড়ির নিচে চাপা পড়ে দুজন নিহত হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।

ওসি আরো জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।