আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড প্রতিযোগিতায়॥ বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পাবেন ৫ জন

International Astro-Olympiad Competition
নিজস্ব প্রতিবেদক : ০৯ জুলাই ২০২৪ ০৭:১৪ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ০৯ জুলাই ২০২৪ ০৭:১৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড প্রতিযোগিতায়॥ বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পাবেন ৫ জন
আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পাবেন ৫ জন

মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করার লক্ষ্যে আগামীকাল ১০ জুলাই রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারী, ড. এম. এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে (৪র্থ বিজ্ঞান ভবন) ১৯ তম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড' রাজশাহী বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। গতকাল ৯ জুলাই রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শিরোইল এলাকায় অবস্থিত ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ এ রাজশাহী বিভাগের আয়োজক রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের নির্বাহী সদস্য আননাবা কবীর প্রকৃতি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক আয়োজক কমিটি রাজশাহী অঞ্চলের সদস্য সচিব আতিকুর রহমান আতিক, নির্বাহী সদস্য জাবিদ অপু, মনিরুজ্জামান উজ্জল, রমিজ হাসান প্রতিক, শামীউল আলীম শাওনসহ প্রমূখ। রাজশাহী বিভাগের ১৪-১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের প্রায় ২'শ শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। রাজশাহী বিভাগের ১৮৯ জন প্রতিযোগী ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানানো হয়। বাছাই পর্ব থেকে মাট ৪০ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হবে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণরা মুল পর্বে সুযোগ পাবেন। আগামী ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড' এর জাতীয় পর্ব। চূড়ান্ত বাছাইপর্ব থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।