রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের বৃক্ষ রোপন-২০২৪ কর্মসূচী পালন

Plantation-2024 Programme
নিজস্ব প্রতিবেদক: ১১ জুলাই ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১১ জুলাই ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন
রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের বৃক্ষ রোপন-২০২৪ কর্মসূচী পালন
রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের বৃক্ষ রোপন-২০২৪ কর্মসূচী পালন

আজ বৃহস্পতিবার ১১ই জুলাই বিকাল ৫ টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সবুজ চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মো. মনিরউজ্জামান খান মনির এবং সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী মুহাম্মদ মহসিন সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হাবিব। 


এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান মিলন, মো. মুকুল শেখ, মো. মাজেদুল আলম শিবলী, মো. জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক মো. খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক মুরসালীন হক রাবু, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার, এস এম আশিকুর রহমান অদ্বিত।


এছাড়াও রাজশাহী মহানগর যুবলীগের ৩৭ টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ন-আহবায়করা এবং কর্মীরা উপস্থিত ছিলেন।