জাতীয় আদিবাসী পরিষদের পুঠিয়া উপজেলা শাখার ॥ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় আদিবাসী পরিষদের পুঠিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলার সাতবাড়িয়ার কোওড়া জোওড়ায় অদ্য১২/০৭/২৪ শুক্রবার দিনব্যাপী এসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শ্রী নেপাল তির্কীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিমল চন্দ্র রাজোয়াড় সাংগঠনিক সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটি, সভাপতি জেলা কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটন সরদার সাধারণ সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ, রাজশাহী মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেশ চন্দ্র উরাঁও সভাপতি ও সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া জাতীয় আদিবাসী পরিষদ, নাটোর জেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়েস উদ্দিন, সদস্য বাংলাদেশ ওয়ার্কাস পার্টি।উপস্থিত ছিলেন লিমন এক্কা সভাপতি নলডাংগা উপজেলা শাখা নাটোর।এছাড়াও আব্দুল মালেক ও ধোকড়াকুল কলেজের সহকারী অধ্যাপক নিবাস চন্দ্র সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে পুঠিয়া উপজেলার সকল আদিবাসী গ্রামের মানুষজন ও জনপ্রতিনিধী উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে শ্যামল কুমার খালকোকে সভাপতি,জীবন কুমার লাকড়াকে সাধারণ সম্পাদক, জিসায়েল টুডুকে দপ্তর সম্পাদক নির্বাচিত করে একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।