গুলিবিদ্ধ ট্রাম্প, যুক্তরাষ্ট্রে এমন একটি ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস

Donald Trump
অনলাইন ডেস্ক : ১৪ জুলাই ২০২৪ ১২:০২ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ১৪ জুলাই ২০২৪ ১২:০২ পূর্বাহ্ন
গুলিবিদ্ধ ট্রাম্প, যুক্তরাষ্ট্রে এমন একটি ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস
সমাবেশে ডান কানের ওপরের অংশে গুলিবিদ্ধ ট্রাম্প।......সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন।  হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। রবিবার (১৪ জুলাই) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ ঘটনায় ট্রাম্প জানিয়েছেন, আমাদের দেশে যে এমন হামলার ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য।

বিবিসি বলছে, স্থানীয় সময় শনিবার একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা হয়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে লক্ষ্য করে ‘একটি গুলি করা হয়েছে যা আমার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হয়েছে।


সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম, ভিন্ন কিছু একটা ঘটছে। আমি একটা ঘোরের আওয়াজ, এরপর গুলির শব্দ শুনতে পেলাম এবং সঙ্গে সঙ্গে একটি বুলেট আমার চামড়ার মধ্যে দিয়ে ছিঁড়ে যাচ্ছে বলে বুঝতে পারলাম।

তিনি আরও বলেন, ‘অনেক রক্তক্ষরণ হয়েছে, পরে আমি বুঝতে পারি, (আমার সঙ্গে) কী ঘটছে।’

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- আমি সমাবেশে নিহত ব্যক্তির পরিবারের প্রতি এবং গুরুতরভাবে আহত অন্য ব্যক্তির পরিবারের প্রতি আমার সমবেদনা জানাতে চাই।


যুক্তরাষ্ট্রের সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, এটা অবিশ্বাস্য যে, আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটতে পারে। বন্দুকধারী মারা গেছে এবং তার সম্পর্কে এই মুহূর্তে কিছুই জানা যায়নি।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী নিজেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরই একপর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল গুপ্তহত্যার প্রচেষ্টা। 

সূত্র: বিবিসি।