গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত

10 car collision
অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ০৬:০৫ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ০৬:০৫ অপরাহ্ন
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ডে সিরিয়াল ১০ গাড়ির মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা ইলিয়াস ফকির (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।

দুর্ঘটনায় ক্ষতি হওয়া যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-০১ আসনের (মুকসুদপুর–কাশিয়ানী) এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুইটি গাড়ি রয়েছে। এমপির গাড়িও কিছুটা ক্ষতি হয়।

তবে এমপি সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন জেলার মুকসুদুপর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির।

তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। 

  শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কটি প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এক ঘণ্টা পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরে থাকা দুটি গাড়ি এ দুর্ঘটনায় ক্ষতি হয়। সংসদ সদস্য ঢাকা থেকে তার নির্বাচনী এলাকার উদ্দেশ্যে আসার পথে মুকসুদপুরের প্রবেশ কালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িবহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অক্ষত রয়েছেন এবং তিনি সুস্থ আছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।