শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

football
অনলাইন ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সংগৃহীত ছবি

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। পুরো দলই ছিল দুর্দান্ত ছন্দে।

বিপরীতে শ্রীলঙ্কা আক্রমণে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি, গোলের সুযোগও ছিল সীমিত।

বাংলাদেশের হয়ে গোলের সূচনা করেন শমিত সোম।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। বিরতির পর মাঠে নেমেই দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করেন ফারহান আলী ওয়াহিদ।

তিন শ্রীলঙ্কান খেলোয়াড়কে কাটিয়ে তার করা গোলটি ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। শেষ দিকে রাকিব হোসেনের গোলে ব্যবধান আরও বাড়ে।

দৌড়ে এক প্রতিপক্ষকে পেছনে ফেলে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি। প্রায় দেড় বছর পর জাতীয় দলের হয়ে গোলের দেখা পেলেন রাকিব।

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় শেষ চারের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।