আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সাংবাদিক হাবিব জুয়েল, পেলেন বিএনএন এশিয়ার সদস্যপদ

Journalist Habib Jewel receives international recognition
আবুল কালাম আজাদ, রাজশাহী: ১১ নভেম্বর ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, রাজশাহী: ১১ নভেম্বর ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন
আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সাংবাদিক হাবিব জুয়েল, পেলেন বিএনএন এশিয়ার সদস্যপদ

সুষ্ঠু, বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ‘বর্ডারলেস নিউজ নেটওয়ার্ক এশিয়া’ (বিএনএন এশিয়া)-এর সম্মানজনক সদস্যপদ লাভ করেছেন রাজশাহী থেকে প্রকাশিত নিউজ পোর্টাল ‘উত্তরবঙ্গ প্রতিদিন’-এর প্রধান সম্পাদক এবং জাতীয় দৈনিক ‘ঘোষণা’র স্টাফ রিপোর্টার এম.এ. হাবিব জুয়েল।

​আন্তর্জাতিক অঙ্গনে এই অর্জনের মাধ্যমে উত্তরবঙ্গের আঞ্চলিক সাংবাদিকতায় যোগ হলো নতুন পালক। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধিত তথ্য অনুযায়ী তার আন্তর্জাতিক সদস্যপদ নিশ্চিত করা হয়েছে।

​নিউইয়র্কে সদর দপ্তর অবস্থিত ‘বিএনএন এশিয়া’ মূলত সমগ্র এশিয়া মহাদেশে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের সুরক্ষায় কাজ করে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা সাংবাদিকদের আইনি সহায়তার পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে গণমাধ্যমকর্মীদের ওপর সহিংসতার তথ্য নথিবদ্ধ ও নিবিড় তদারকি করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে সাংবাদিকদের পেশাগত পরিবেশ নিয়ে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদন প্রকাশ করে ইতোমধ্যে নজর কেড়েছে এই সংস্থা।

​আড়াই দশকের দীর্ঘ সাংবাদিকতা জীবনে ১৯৯৯ সালে উত্তরাঞ্চলের প্রথম সারির পত্রিকা ‘দৈনিক বার্তা’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন হাবিব জুয়েল। পরবর্তীতে সাপ্তাহিক দুনিয়া, দৈনিক সোনার দেশ, দৈনিক উপচার, সাপ্তাহিক রাজশাহীর আলো, দৈনিক গণমুক্তি, দৈনিক খবর, দৈনিক নববার্তা, দৈনিক মুক্ত সকাল এবং দৈনিক মাতৃভূমির খবরসহ একাধিক স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে দায়িত্ব পালন করেন।

​পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি সাংবাদিিক সংগঠনের নেতৃত্বেও সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০১৪ থেকে ২০১৬ মেয়াদে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ পরিষদ রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সরকার নিবন্ধিত ‘বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম’-এর কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য।

​দীর্ঘ ক্যারিয়ারে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। সরকারের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে অনুসন্ধানী ও অনলাইন সংবাদ ব্যবস্থাপনা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে স্পেশালাইজড কনটেন্ট রাইটিং প্রশিক্ষণ নেন তিনি। 

আন্তর্জাতিক পরিমণ্ডলে ফরাসি বার্তা সংস্থা এএফপি (AFP), থমসন রয়টার্স ফাউন্ডেশন, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF), পয়ন্টার ইনস্টিটিউট, জার্নালিজম ট্রাস্ট ইনিশিয়েটিভ (JTI), জার্নালিস্ট ফর হিউম্যান রাইটস (JHR) এবং ‘এআই ইন দ্য নিউজরুম’-এর মতো আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে তিনি সনদ অর্জন করেন।

​সাংবাদিকতার বাইরে আন্তর্জাতিক মানবাধিকার ও সাহিত্য অঙ্গনেও হাবিব জুয়েলের উপস্থিতি লক্ষণীয়। প্রায় এক দশক ধরে তিনি যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিবন্ধিত অ্যাক্টিভিস্ট হিসেবে যুক্ত রয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক এডুকেশন রাইটার্স অ্যাসোসিয়েশন (EWA) এবং জার্মানিভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার (IJO) সদস্য হিসেবে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

​সাংবাদিক হাবিব জুয়েলের এই বৈশ্বিক প্রাপ্তিতে রাজশাহীর স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংবাদকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন। সহকর্মীদের মতে, এ অর্জন অঞ্চলে বস্তুনিষ্ঠ ও আধুনিক সাংবাদিকতার চর্চাকে আরও বেগবান করবে।