মৌলভীবাজারে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে অপহরণের চেষ্টা

Attempted kidnapping of female police constable
অনলাইন ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ০৮:১১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১১ নভেম্বর ২০২৬ ০৮:১১ অপরাহ্ন
মৌলভীবাজারে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে অপহরণের চেষ্টা
মৌলভীবাজারে থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে অপহরণের চেষ্টা । সংগৃহীত ছবি

মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে এ ঘটনা ঘটে।

ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। রাতে দায়িত্ব পালন শেষে পুলিশের ইউনিফর্ম ছাড়া হেঁটে বাসায় ফেরার পথে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তার মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কাছেই মোটরসাইকেলে আরেক তরুণ অপেক্ষা করছিল। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে রেলস্টেশনের দিকে পালিয়ে যায়।

ঘটনার স্থানীয় বাসিন্দারা জানান, চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে আসেন।

নারী কনস্টেবলের স্বামী জানান, তার স্ত্রী প্রায়ই ডিউটি শেষে হেঁটে বাসায় ফেরেন। তবে দুর্বৃত্তরা তার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়নি।

জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। একজনকে ওই নারী পুলিশ সদস্যের পিছু নিতেও দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।