চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদকদ্রব্য দিবস-২০২৪ উদযাপন

Celebrating International Drug Day-2024
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৪ জুলাই ২০২৪ ০৮:২৩ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৪ জুলাই ২০২৪ ০৮:২৩ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদকদ্রব্য দিবস-২০২৪ উদযাপন
মাদকদ্রব্যর আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান

এই স্লোগান কে সামনে নিয়ে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় মিলিত হয়।


রবিবার (১৪ জুলাই) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত ৩০৭ আসন -৭ নারী সংসদ সদস্য জারা জাবীন মাহবুব।

বিশেষ অতিথির বক্তব্য দেন ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম,  জেলা সিভিল সার্জন ডা.এস এম মাহমুদুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান ।