বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতার মায়ের মৃত্যুতে শোক
sad news
রাজশাহী মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক চৌধুরী মুখলেসুর রহমানের মা তাজিরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি ভারতের মালদহ জেলার একটি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর । তিনি ছয় ছেলে চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
চৌধুরী মুখলেসুর রহমান এর মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভাপতি হারুন উর রশীদ ও সাধারণ সম্পাদক জনাব তামজীদ বিন রহমান তূর্য। তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।