কক্সবাজারে পল্লীবন্ধুর স্মরণ সভা ও দোয়া মাহফিল
সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয় পার্টি কক্সবাজার জেলা শাখা।
গতকাল জেলা কার্যালয়ে জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোহাম্মদ তারেকের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব অধ্যাপক নুরুল আমিন সিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলার যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক মাহমুদুল করিম, জাপা নেতা এড. শাহাবুদ্দিন, সদর উপজেলা সভাপতি এড. রফিকুল ইসলাম, রামু উপজেলা সাধারণ সম্পাদক মফিজুল আলম, জাপা নেতা রুহুল কাদের শিলু, মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব আলম, ঈদগাঁও উপজেলা সভাপতি মোকাররম বাবুল, ওলামা পার্টির সভাপতি মৌলানা শফিউল্লাহ জিহাদি, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ, জাতীয় ছাত্র সমাজ সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক এড. রোকনুজ্জামান, ডা. সোহেল, আবছার, যুবনেতা পিয়ারু ও ছাত্রনেতা ফখরুদ্দীন শাহ প্রমুখ।
স্মরণ সভার আগে পবিত্র কোরান খতম সহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।