নামাজ শেষে হাঁটছিলেন যুবক॥ কুপিয়ে পা বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

The young man was walking after the prayer
অনলাইন ডেস্ক: ১৬ জুলাই ২০২৪ ০১:৫০ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ১৬ জুলাই ২০২৪ ০১:৫০ পূর্বাহ্ন
নামাজ শেষে হাঁটছিলেন যুবক॥ কুপিয়ে পা বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা
রাজশাহীতে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।....সংগৃহীত ছবি

রাজশাহীতে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীর থেকে পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ জুলাই) ফজর নামাজের পরপরই রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত যুবক নুরুল ইসলাম একই এলাকার বাসিন্দা পাতান আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন নুরুল। মসজিদ থেকে তার বাড়ি ২০০ গজ দূরে। তাই নামাজ শেষে এই পথে হাঁটাহাঁটি করেন তিনি। আজ পথিমধ্যে দুবৃর্ত্তরা তাকে ধাওয়া দিয়ে পেছন থেকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার আরেক পা জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নিহত নুরুলের পরিবার খবর পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাশার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে। হত্যায় জড়িতের ধরতে পুলিশ মাঠে নেমেছে।