রাজশাহীতে ২৪ ঘন্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা

2 people were hacked to death
আবুল কালাম আজাদ , রাজশাহী ১৬ জুলাই ২০২৪ ০৫:৪৬ পূর্বাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ , রাজশাহী ১৬ জুলাই ২০২৪ ০৫:৪৬ পূর্বাহ্ন
রাজশাহীতে ২৪ ঘন্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা
রাজশাহীতে ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে দুই জনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

রাজশাহীতে ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে  দুই জনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহতরা হলেন, জেলার দামকুরা থানা এলাকার পাতান আলীর ছেলে  নুরুল ইসলাম (৩২) ও  পুঠিয়া থানা এলাকার মাসেম আলীর ছেলে মাহাফুজুর রহমান রতন (১৯)।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে দামকুড়া থানার মুরারীপুর এলাকায় ফজরের নামাজ পড়ে হাটাহাটির  সময় দূর্বৃত্যরা নুরুল ইসলামের পা কেটে দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ  মাইনুল বাশার স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোর সাড়ে ৫টার দিকে নুরুল ইসলাম ফজরের নামাজ পড়ে হাটাহাটি করছিলেন। দুর্বৃত্তরা এসে তার শরীরের ডান পায়ে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

তিনি আরও জানান, নুরুল ইসলামের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করাহবে। অপরাধীদের দ্রুত খুজে আইনের আওতায় আনতে অভিযান চলছে।


অন্যদিকে জেলার পুঠিয়ায় বেলপুকুরে হাসুয়ার আঘাতে কলেজছাত্র মাহাফুজুর রমান রতনকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা।  নিহত রতন উপজেলার বেলপুকুর ইউনিয়নের জোতভাগিরতপুর গ্রামের মাসেম আলী ছেলে ও বেলপুকুর আইডিয়াল ডিগ্রী কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানায়, ১৫ জনু  সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রতন গরুর ঘাস কাটার জন্য জোতবাগিরতপুর বিলে যান। এসময় রতন পার্শ্ববর্তী আগলা উত্তর পাড়া গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে তারিকুলকে ফোন দেন। ফোন পেয়ে তারিকুল উক্ত বিলে গিয়ে রতনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে তারিকুল হাসুয়া দিয়ে রতনের ডান পায়ের উরুতে আঘাত করেন। এর ফলে তার ডান পায়ের উরুর রগ কেটে রক্ত বের হতে শুরু করে। এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা তাকে গুরুতর জখম অবস্থায় রামেক হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ রাজশাহী মহানগরের লক্ষীপুর রামেক হাসপালের সামনে থেকে ঘাতক তারিকুলকে আটক করে।

বেলপুকুর থানার এসআই আক্তার বলেন, মৃতের বাবা মাসেম আলী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় তারিকুলকে আটক করা হয়েছে। নিহত রতনের ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

১৬ জুলাই মঙ্গলবার সকালে আটক তারিকুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।