কক্সবাজার সদর উপজেলা পরিষদের মাসিক সভা
কক্সবাজার সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই সকালে পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রােমেনা আক্তার ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
একই দিন হুইপ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চিকিৎসা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে আর্থিক সহায়তা ও শিক্ষা সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।