রাসিক মেয়রের সাথে পটিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

AHM Khairuzzaman Liton
নিজস্ব প্রতিবেদক ১৬ জুলাই ২০২৪ ০১:১০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ১৬ জুলাই ২০২৪ ০১:১০ অপরাহ্ন
রাসিক মেয়রের সাথে পটিয়া পৌরসভার  মেয়র ও কাউন্সিলরবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: আইয়ুব বাবুল, পটিয়া পৌরসভার ০৩নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, ০৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: গোফরান রানা, ০৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: শফিউল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার উপস্থিত ছিলেন।