পদ্মায় গোসলে নেমে দুই ভাইসহ তিন শিশু নিখোঁজ

Three children including two brothers are missing
অনলাইন ডেস্ক: ১৭ জুলাই ২০২৪ ০৮:৪৩ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ১৭ জুলাই ২০২৪ ০৮:৪৩ পূর্বাহ্ন
পদ্মায় গোসলে নেমে দুই ভাইসহ তিন শিশু নিখোঁজ
নাটোরের পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ তিন শিশু নিখোঁজ হয়েছে।.....সংগৃহীত ছবি

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ভাইসহ তিন শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো- উপজেলার মহেশপুর সরকার পাড়া গ্রামের কালম সরদারের ছেলে দিপু (১২) ও অপু (১০) এবং রামকৃষ্ণপুর গ্রামের স্বপনের ছেলে জয় (১০)।

শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা ২০ মিনিট) ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন নিখোঁজ শিশুদের উদ্ধারে কাজ করছেন।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, দুপুরে চার শিশু পদ্মা নদীতে গোসল করতে নামে। এর মধ্যে একজন উঠে আসতে পারলেও তিনজন উঠতে পারেনি। নিখোঁজদের মধ্যে দুই ভাই রয়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।