জাতীয় আদিবাসী পরিষদ

আদিবাসী জনগোষ্ঠী ও সংখ্যালঘু জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

National Tribal Council
নিজস্ব প্রতিবেদক: ০৬ আগস্ট ২০২৪ ০৫:৫৩ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৬ আগস্ট ২০২৪ ০৫:৫৩ পূর্বাহ্ন
আদিবাসী জনগোষ্ঠী ও সংখ্যালঘু জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
....প্রতীকী ছবি

আজ ০৬ আগস্ট ২০২৪ এক বিবৃতিতে ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান ও আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন, মুক্তিকামী জনগনের বিজয় বলে উল্লেখ করেছেন। জনগনের বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে, সেজন্য দেশবাসীকে সচেতন থাকতে হবে। এমন পরিস্থিতিতে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগনের জান-মালের নিরাপত্তা রক্ষায় জনগনের প্রতি আহ্বান জানানো হয়।

 ইতোমধ্যে, রাজশাহী, গোদাগাড়ীর-ইদলপুর আদিবাসী মহল্লার গৃহপালিত গরু, ছাগল, ভেড়া লুট করে নিয়ে গেছে দূ্‌র্বিত্তরা । চাঁপাইনবাবগঞ্জ আমনুরার ,টংপাড়ার আদিবাসীদের বারো বিঘা পুকুরের মাছ লুট করেছে দুর্বিত্তরা। এছাড়াও নাটোর ,নওগাঁ, দিনাজপুর জেলায় আদিবাসীদের উপর হামলা, স্থাপনা ভাংচুর, সম্পদ লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আদিবাসীসহ ধর্মীয় সংখ্যালঘু জনগনের মনে আতংক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

বিবৃতিতে, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগনের জান-মালের নিরাপত্তা রক্ষায় সচেতন বাঙ্গালী জনগনকে পাশে দাঁড়ানো এবং আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এরই পরিপেক্ষিতে, জাতীয় আদিবাসী পরষিদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস  ও সাধারণ সম্পাদক গনেশ মার্ডী,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড় ও সকল নেতৃবিন্দ আদিবাসী জনগোষ্টীর সকলকে সচেতন থাকার আহবান জানিয়েছেন।

বার্তা পেরক

ছোটন সরদার ০১৯৯৮৩৯২৬৬৭