মুক্তি পেলেন গুম হওয়া বিগ্রেডিয়ার আযমী

Abdullahil Aman Azmi
অনলাইন ডেস্ক: ০৬ আগস্ট ২০২৪ ০৮:০৩ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০৬ আগস্ট ২০২৪ ০৮:০৩ পূর্বাহ্ন
মুক্তি পেলেন গুম হওয়া বিগ্রেডিয়ার আযমী
সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী মুক্ত হয়েছেন।....সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী মুক্ত হয়েছেন।

জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তাতে বলা হয়েছে, আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান বিগ্রেডিয়ার জেনারেল (সাবেক) আব্দুল্লাহিল আমান-আল আযমী ফিরে এসেছেন। আল্লাহ তায়ালা যেন সব গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন।

যোগাযোগ করা হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ আমান আযমীর ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।