বদলগাছীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় বিএনপির নেতা ফজলে হুদা বাবুলের

BNP's discussion with journalists working in Badalgashi
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : ০৭ আগস্ট ২০২৪ ০৭:৩৮ পূর্বাহ্ন সারা বাংলা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : ০৭ আগস্ট ২০২৪ ০৭:৩৮ পূর্বাহ্ন
বদলগাছীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় বিএনপির নেতা ফজলে হুদা বাবুলের
বদলগাছীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় বিএনপির নেতা ফজলে হুদা বাবুলের ----- সংগৃহীত।

নওগাঁর বদলগাছী উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকের সাথে মতবিনিময় করেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল । বুধবার ৭ই আগষ্ট সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এই মত বিনিময় করেন।

মতবিনিময়কালে ফজলে হুদা বাবুল বলেন, বদলগাছী উপজেলাতে কোন দুর্নীতি বাজকে স্থান দেওয়া হবেনা। কারণ বড় দুর্নীতিবাজ দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন আমি সাধারণ মানুষের সাতে মিলেমিশে কাজ করতে চাই আমার রাজনীতি অভিজ্ঞতা থেকে।

সাংবাদিকদের আশ্বাস প্রদান করে তিনি আরও বলেন, দুর্নীতি আমি করবনা এবং কাউকে করতে দেওয়া হবেনা। দেশটাকে সুন্দর করে সাজাতে দেশ এবং জনগনের পাশে থাকতে চাই। আপনারা মুক্ত ও স্বাধীন। আপনারা আপনাদের জায়গা থেকে দেশ ও জাতির মঙ্গলে কাজ করবেন।

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির, সাধারণ সম্পাদক আবু জার গিফারী, সানজাদ রয়েল সাগর, আবু সাইদ, এমদাদুল হক দুলু, রুবেল হোসেন, খালিদ হাসান মিলু, সৈকত সোবাহান, রানা হামিদ, প্রেস ক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, বদলগাছী সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মিঠু হাসান, আবু রায়হান, বদলগাছী উপজেলা প্রেসক্লাবের হাসানুজ্জামান, আব্দুল কাদের, বদলগাছী মডেল প্রেসক্লাবের আবু রায়হান লিটন, ফেরদৌস হোসেন, মুজাহিদ হোসেন, আশিক হোসেনসহ প্রমুখ!