মিশিগান ও নিউইয়র্কে আওয়ামীলীগের শোক দিবস পালন
বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির মাঝেও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী আওয়ামীলীগ নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও শপথ নেয়ার মধ্য দিয়ে শোক দিবস পালন করলো।
১৫ আগষ্ট শোক দিবসের প্রথম প্রহর ১২ টা ১মিনিটে মিশিগানে আওয়ামী পরিবারের ব্যানারে বঙ্গবন্ধুর ছবির সামনে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুলেল ভালবাসায় শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো দেশে ফিরিয়ে আনার দৃঢ় শপথ নেন এবং বঙ্গবন্ধু,জাতীয় চার নেতা,ভাষা আন্দোলনের বীর শহীদের ভাষ্কর্য,ধানমন্ডি-৩২নম্বর বাড়ী ও বিভিন্ন জাদুঘর,হিন্দু সম্প্রদায়ের বাড়ী-ঘর,মন্দির ভাংচুরেরও নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবী করেন। একই সময় নেতৃবৃন্দ ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ উনার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে নিউইয়র্কেও আওয়ামীলীগ নেতা-কর্মীরা শোক দিবস পালন করে নানান কর্মসূচীর মাধ্যমে। তারা শেখ হাসিনা কে দেশে ফিরিয় আনার শপথ নেন।