মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ৩ জন নিহত

3 people were killed
অনলাইন ডেস্ক : ১৭ আগস্ট ২০২৪ ০৬:৪২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৭ আগস্ট ২০২৪ ০৬:৪২ পূর্বাহ্ন
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ৩ জন নিহত
কুমিল্লার মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে। .......সংগৃহীত ছবি

কুমিল্লার চান্দিনায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

শনিবার (১৭ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, শনিবার দুপুরে ঢাকার দিক থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন ২-৩ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।