কক্সবাজার সৈকতে ভেসে যাওয়া ডিসি কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি পয়েন্টে গোসল করার সময় স্রোতের টানে ভেসে যাওয়া শিক্ষার্থীর মরদেহ শনিবার সকাল ৬টায় উদ্ধার হয়েছে।
ডিসি কলেজ সূত্র জানিয়েছে, আতাহার নূর কাইফ কক্সবাজার ডিসি কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র। তার রোল নং-২২০৭৪। সে ২০২৪ সালে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
শুক্রবার সকাল ৬টায় সমুদ্রের লাবণী পয়েন্টে গোসল করার সময় স্রোতের টানে ভেসে যায় কাইফ। শনিবার সকাল ৬টার সময় তার মৃতদেহ উদ্ধার হয়। মরহুম শিক্ষার্থীর প্রথম নামাজে জানাজা সকাল সাড়ে ৮টায় হাশেমিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে ২য় নামাজে জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন হয়।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে কাইফের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ডিসি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহীম হোসাইন।