যুবককে হত্যার পর হোটেলে মরদেহ ফেলে পালালেন সঙ্গী

The body was recovered
অনলাইন ডেস্ক : ১৮ আগস্ট ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৮ আগস্ট ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ন
যুবককে হত্যার পর হোটেলে মরদেহ ফেলে পালালেন সঙ্গী
কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।.....সংগৃহীত ছবি

কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে সেলিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের ঝাউলা এলাকার আল-হেরার ৩২৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সেলিম কক্সবাজার ঈদগাঁও উপজেলার বাসিন্দা।

হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৭ আগস্ট) নিহত যুবকের সঙ্গে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন রহিমা বেগম নামে এক নারী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গতকাল বিকেলে রহিমা নামে এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন সেলিম। তারা চিকিৎসার জন্য কক্সবাজারে এসেছিলেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

রোববার বিকেল ৫টার দিকে হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে দরজা খোলা দেখেন। পরে তিনি ভেতরে বিছানায় মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার দিলে সবাই এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। এর আগে স্ত্রী পরিচয় দেওয়া ওই নারী পালিয়ে যান।

ওসি আরো জানান, মরদেহে বিভিন্ন আঘাত ও ইনজেকশন দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।