র‌্যাবের অভিযানে চকরিয়ার মাদক কারবারি গ্রেফতার

Drug dealers arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৯ আগস্ট ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৯ আগস্ট ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন
র‌্যাবের অভিযানে চকরিয়ার মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় র‌্যাব-১৫ অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ৭,০০০ পিস ইয়াবা সহ কক্সবাজারের একজন মাদক কারবারি গ্রেফতার করেছে

র‌্যাব জানিয়েছে, র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে কক্সবাজারের চকরিয়া হতে একটি সিলভার/এ্যাশ রঙের টয়োটা মাইক্রো (ঢাকা মেট্রো-চ, ১৩-৮১১৬) যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম যাচ্ছে। গতকাল উক্ত সংবাদে র‌্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল সাতকানিয়ার কেরানীহাট মেসার্স নিজাম উদ্দীন এন্ড ব্রাদার্স, ডিলার-যমুনা অয়েল কোং লিঃ পাম্পের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত স্থানে চেকপোষ্টে তল্লাশী করার একপর্যায়ে থামানোর সংকেত দিলে গাড়িটি থামা মাত্রই র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে তাৎক্ষনিক মাইক্রোর ড্রাইভার মাইক্রো থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক টিম নুরুল আবছার নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতার ব্যক্তির দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারি নুরুল আবছার (৪৬), পিতা-মৃত আবুল শ্যামা, মাদ্রসা পাড়া, ফুলছড়ি, খুটাখালী, চকরিয়া, কক্সবাজার।