পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Two children drowned in the pond
অনলাইন ডেস্ক ২০ আগস্ট ২০২৪ ০১:৩০ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২০ আগস্ট ২০২৪ ০১:৩০ পূর্বাহ্ন
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
......সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রাজিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার কোদালকাটি ইউনিয়নের দুলাল মোড় এলাকার আব্দুল আলীম ছেলে দেলোয়ার হোসেন (২) ও নুরুন্নবীর ছেলে কামরুল হাসান (২)। তারা আপন চাচাত ভাই বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় বাড়ির পাশে রাস্তায় খেলতে খেলতে পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন আশপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে ভাসতে দেখে তাদের। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম জানান, দুই চাচাতো ভাই খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ইউডি মামলা হয়েছে।