নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আবেদন অনলাইনে

Meghna Group of Industries Jobs
অনলাইন ডেস্ক ২১ আগস্ট ২০২৪ ০২:০৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২১ আগস্ট ২০২৪ ০২:০৯ পূর্বাহ্ন
নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আবেদন অনলাইনে
......সংগৃহীত ছবি

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ 

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: অ্যাকাউন্টস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে এমকম 

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ই-মেইল চিঠিপত্র এবং ইআরপি সফটওয়্যার ব্যবহারে দক্ষতা, ইংরেজি ও বাংলায় লিখিত ও কথা বলা, প্রতিবেদন লেখা এবং উপস্থাপনার দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ০৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য যোগ্যতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৮  আগস্ট ২০২৪