প্যারালিম্পিকের বহর কমাল মন্ত্রণালয়

Ministry of Paralympic Fleet Kamal
অনলাইন ডেস্ক ২৩ আগস্ট ২০২৪ ০৫:১৯ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৩ আগস্ট ২০২৪ ০৫:১৯ পূর্বাহ্ন
প্যারালিম্পিকের বহর কমাল মন্ত্রণালয়
প্যারালিম্পিকের বহর কমাল মন্ত্রণালয় - সংগৃহীত।

অ্যাথলেট মাত্র দুজন হলেও প্যারালিম্পিক গেমসের বহরে সফরসঙ্গী হিসেবে রাখা হয়েছিল ১৩ কর্মকর্তাকে। এনিয়ে সমালোচনা হওয়ার পর বহর সংখ্যা ছোট করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

শেষ পর্যন্ত প্যারিসে যাওয়ার অনুমতি পেয়েছেন কেবল ৭ কর্মকর্তা।

প্যারালম্পিক কমিটির সভাপতি আব্দুস সালামের সঙ্গী হিসেবে তার স্ত্রী রেবেকা সুলতানা যেতে পারছেন না। শেফ ডি মিশন ফখরুদ্দিন হায়দারের সঙ্গী হিসেবে যেতে পারছেন না তার স্ত্রী নিগার হায়দারও।

গতকাল যদিও মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দীন আহমেদ জানিয়েছিলেন, শেষ মুহূর্তে তাদের এই সফর বাতিল সম্ভব নয়। তবে গণমাধ্যমের খবর আমলে নিয়ে আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নির্দেশে পূর্বের জিও বাতিল করে ২ খেলোয়াড়, কোচ, ফিজিওসহ ৭ জনের নতুন জিওর অনুমোদন দিয়েছেন।