এসিআই কোম্পানিতে নিয়োগ, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

Job in ACI Company
অনলাইন ডেস্ক ২৪ আগস্ট ২০২৪ ০১:২০ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ২৪ আগস্ট ২০২৪ ০১:২০ পূর্বাহ্ন
এসিআই কোম্পানিতে নিয়োগ, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
......সংগৃহীত ছবি

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হাইজিন প্রোডাক্টস বিভাগ টেরিটরি ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)

পদের নাম: টেরিটরি ম্যানেজার

বিভাগ: হাইজিন প্রোডাক্টস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এসআর, গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের পণ্য জ্ঞান এবং প্রশিক্ষণ প্রদানে দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৪