আ স ম ফিরোজকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

A. S. Feroze
অনলাইন ডেস্ক : ২৪ আগস্ট ২০২৪ ০৬:০৫ পূর্বাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক : ২৪ আগস্ট ২০২৪ ০৬:০৫ পূর্বাহ্ন
আ স ম ফিরোজকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
আ স ম ফিরোজের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন পুলিশ।.....সংগৃহীত ছবি

বৈষম্য বিরোধী আন্দোলনে সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) তার উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

এ আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।