বাকখাঁলী নদীতে ভেসে আসা শিশুর লাশ উদ্ধার
The body of the child found floating in the river
কক্সবাজারের রামুর বাকখাঁলী নদীতে ভেসে আসা শিশুর লাশ উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার শিশু ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. জুনাইদ।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে কক্সবাজার ফিশারী ঘাটে ভেসে উঠতে দেখা যায়।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে নিখোঁজ জুনাইদকে ৫৪ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী বাকখাঁলী নদীর তীরে কাঠ ধরতে গিয়ে জুনাইদ পানিতে ভেসে যায়। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করা হলেও কোনো সন্ধান মেলেনি। শনিবার বিকেলে ফিশারী ঘাটে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ খবর পেয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে মরদেহটি অজ্ঞাত ছিলো। পরে মরদেহটির পরিচয় পাওয়া যায়।