ভারতের বিপক্ষে প্রথমার্ধে লিড নিলো বাংলাদেশ

football
অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৪ ০৬:২৬ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৪ ০৬:২৬ পূর্বাহ্ন
ভারতের বিপক্ষে প্রথমার্ধে লিড নিলো বাংলাদেশ
......সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সেমিফাইনালে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ভারত অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। ভারত তুলনামূলক বেশি আক্রমণ করলেও ফিনিশিং দক্ষতার অভাবে গোল পায়নি। অন্য দিকে বাংলাদেশ একটি দুর্দান্ত সংঘবদ্ধ আক্রমণে লিড নেয়।

ম্যাচের ৩৬তম মিনিটে বাম প্রান্ত থেকে আসা ক্রস ভারতীয় গোলরক্ষক পুরোপুরি সেভ করতে পারেননি। পোস্টের সামনে থাকা আসাদুল মোল্লা ঠান্ডা মাথায় প্লেসিং করে বল জালে পাঠান।

প্রথমার্ধে বাকি সময়ে বাংলাদেশ লিড বাড়ানোর চেষ্টা করেছে। ভারতও সমতা আনার সুযোগ তৈরি করেছিল। তবে ৪৫ মিনিট শেষে অতিরিক্ত ৫ মিনিটেও ম্যাচের স্কোরলাইন পরিবর্তন হয়নি।

গতকাল অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্বাগতিক নেপাল টাইব্রেকারে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে। নির্ধারিত সময় খেলা ড্র থাকায় ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়।