ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত

Job in BRAC Bank
অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৪ ০৯:২০ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৪ ০৯:২০ পূর্বাহ্ন
ব্র্যাক ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
......সংগৃহীত ছবি

ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এসএমই ব্যাংকিং বিভাগ রিলেশনশিপ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৫ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: রিলেশনশিপ অফিসার

বিভাগ: এসএমই ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এসএমই ঋণ বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৪