২১ ঘণ্টা পর গাজী টায়ারসের আগুন নিয়ন্ত্রণে

Gazi tires fire
অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৪ ০৯:৫২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৪ ০৯:৫২ পূর্বাহ্ন
২১ ঘণ্টা পর গাজী টায়ারসের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।........সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে কারাখানাটিতে আগুন লাগে। ২১ ঘণ্টা পর সোমবার (২৬ আগস্ট) রাত ৭টা ০৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। পুলিশ ও প্রশাসনের লোকজন নিখোঁজের তালিকা করেছেন। আমরা উদ্ধার কাজ এখনো শুরু করতে পারিনি কারণ ভবনটিতে অস্বাভাবিক আগুনের তাপ রয়েছে। তাপমাত্রা স্বাভাবিক হলেই উদ্ধার কাজ শুরু করা হবে।