কাউয়ারখোপে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সহায়তা

Relief assistance
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৭ আগস্ট ২০২৪ ০৯:৩২ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৭ আগস্ট ২০২৪ ০৯:৩২ পূর্বাহ্ন
কাউয়ারখোপে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সহায়তা

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। 

গতকাল জরুরি এ ত্রাণ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাশ, রামু উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুল ইসলাম ও কাউয়ারখোপ  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম।

বিজয়বাংলাকে রামু উপজেলা প্রশাসন জানায়, বর্ষণে ক্ষতিগ্রস্ত সকলে সহায়তা পাবে। চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।