নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে দারাজ

Good job
অনলাইন ডেস্ক : ২৮ আগস্ট ২০২৪ ০২:৪২ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৮ আগস্ট ২০২৪ ০২:৪২ পূর্বাহ্ন
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে দারাজ
......সংগৃহীত ছবি

দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্সেস বিভাগ ইন্টার্ন পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৮ থেকে ১০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড

পদের নাম: ইন্টার্ন

বিভাগ: হিউম্যান রিসোর্সেস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: রাইডার, অপারেটর এবং অন্যান্যদের জন্য ডকুমেন্টেশন প্রস্তুতে দক্ষতা। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ইন্টার্নশিপ

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: ৮,০০০-১০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৪