নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুড, আবেদন করুন দ্রুত

Square Food Jobs
অনলাইন ডেস্ক : ২৯ আগস্ট ২০২৪ ০১:১১ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৯ আগস্ট ২০২৪ ০১:১১ পূর্বাহ্ন
নিয়োগ দিচ্ছে  স্কয়ার ফুড, আবেদন করুন দ্রুত
......সংগৃহীত ছবি

স্কয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বীমা, গ্র্যাচুইটি, বিভিন্ন উৎসব বোনাস, ইনসেনটিভ এবং পারফরম্যান্স বোনাস, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: প্রকিউরমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি, তবে ব্যবসায় ব্যাকগ্রাউন্ড থাকলে অগ্রাধিকার পাবেন। 

অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/প্রকিউরমেন্টে অভিজ্ঞতা, কম্পিউটারে মাইক্রোসফট অফিসে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: দিনাজপুর

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বীমা, গ্র্যাচুইটি, বিভিন্ন উৎসব বোনাস, ইনসেনটিভ এবং পারফরম্যান্স বোনাস, প্রতি বছর বেতন পর্যালোচনা, অবকাশ বোনাস, দুপুরের খাবারের সুবিধা, স্কয়ার হাসপাতালে চিকিৎসা সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৪