‘ভুল চিকিৎসায়’ ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

'In the wrong treatment'
অনলাইন ডেস্ক : ২৯ আগস্ট ২০২৪ ০৩:৪৩ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৯ আগস্ট ২০২৪ ০৩:৪৩ পূর্বাহ্ন
‘ভুল চিকিৎসায়’ ৯ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
‘ভুল চিকিৎসায়’ আসিফ হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।........সংগৃহীত ছবি

নাটোরে মাথার টিউমার অপারেশনের সময় ‘ভুল চিকিৎসায়’ আসিফ হোসেন নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৯ আগস্ট) বিকেলে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু আসিফ রাজশাহীর পুঠিয়া থানার দমদমা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শিশু আসিফের মাথায় একটি টিউমার দেখা যায়। বিষয়টি নিয়ে শিশুটির বাবা আসাদুল পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিবের সঙ্গে পরামর্শ করে। আসাদুলকে পল্লী চিকিৎসক হাবিব অপারেশন করার পরামর্শ দেন। সেই কথা অনুযায়ী বুধবার সকালে শিশুটিকে হাবিবের রেনু ফার্মেসিতে আসেন শিশুর বাবা, মা ও স্বজনরা।

ওসি জানান, দুপুরে শিশু আসিফের মাথার টিউমার অপারেশন করেন পল্লী চিকিৎসক হাবিব। এ সময় তার ভুল অপারেশনে শিশুটির অবস্থার অবনতি হলে হাবিব শিশুটি ঘুমচ্ছে বলে তার বাবা-মাকে জানান। এ সময় হাবিবের কথা এলোমেলো মনে হলে শিশু আসিফের স্বজনরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। পরে স্থানীয়রা গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়।

একপর্যায়ে সেই চিকিৎসককে অবরুদ্ধ করে সেনাবাহিনীসহ পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিব ও তার বাবা ফার্মেসি মালিক হাছেন আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।