বদলগাছী ইউনিয়ন শ্রমিক দলের নতুন সভাপতি মুকুল হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

New President Mukul Hossain and General Secretary Nahid Hossain
প্রতিনিধি বদলগাছী,নওগাঁ ২৯ আগস্ট ২০২৪ ০৬:০১ পূর্বাহ্ন সারা বাংলা
প্রতিনিধি বদলগাছী,নওগাঁ ২৯ আগস্ট ২০২৪ ০৬:০১ পূর্বাহ্ন
বদলগাছী ইউনিয়ন শ্রমিক দলের নতুন সভাপতি মুকুল হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেন
বদলগাছী ইউনিয়ন শ্রমিক দলের নতুন সভাপতি মুকুল হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

নওগাঁর বদলগাছীতে বিএনপি'র নেতাকর্মীর উপস্থিতিতে সকলের সর্ব সন্মতি ক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়ায়  মকুল হোসেনকে সভাপতি ও নাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে বদলগাছী সদর ইউনিয়নের শ্রমিক দলের ৭১ জন সদস‍্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল ২৮শে আগষ্ট বুধবার বিকেল ৫টায় বদলগাছী উপজেলার চারমাথা মোড় বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত সকল নেতাকর্মীর সম্মতিক্রমে ভোটের মাধ্যমে মুকুল হোসেন সভাপতি ও নাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস‍্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও থানা বিএনপির কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান,  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হালিম, সাংগঠনিক সম্পাদক  ইউনুস,,  উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল রানা,থানা শ্রমিক দলের সভাপতি  সরোয়ার হোসেন মার্শাল,সাধারণ সম্পাদক আবু মূসা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আল আশারী সহ বদলগাছী উপজেলার বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে এই কমিটি টি গঠন করা হয়।