শাহীনকে ছাড়াই এক স্পিনার নিয়ে পাকিস্তান দল

cricket
অনলাইন ডেস্ক : ২৯ আগস্ট ২০২৪ ০৭:৪৫ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ২৯ আগস্ট ২০২৪ ০৭:৪৫ পূর্বাহ্ন
শাহীনকে ছাড়াই এক স্পিনার নিয়ে পাকিস্তান দল
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ শাহীন, আছেন লেগস্পিনার আবরার......সংগৃহীত ছবি

সিরিজের প্রথম টেস্টে ৪ পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছে স্বাগতিক  পাকিস্তান। কিন্তু ম্যাচের পঞ্চম দিন বাংলাদেশী স্পিনারদের কাছেই ৭ উইকেট হারায় পাকরা। এবার তাই দ্বিতীয় টেস্টের জন্য ১২ জনের দলে জেনুইন স্পিনার হিসেবে আবরার আহমেদকে রেখেছে তারা। 

প্রথম টেস্টে ভালো না করতে না পারায় বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদিকে বাদ দেওয়া হয়েছে। ১২ জনের স্কোয়াডে এসেছেন আরেক পেসার মির হামজা। রাওয়ালপিন্ডিতে শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

প্রথম টেস্টের ঘোষিত ১৭ জনের দলে স্পিনার আবরার আহমেদকে রাখলেও ম্যাচ শুরুর ২ দিন আগে তাকে বাদ দেয় পাকিস্তান। ৪ পেসার নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলে। 

প্রথম টেস্টের প্রথম ইনিংসেও সাকিব-মিরাজ ১টি করে উইকেট নেন। তখনই স্পিনারের প্রয়োজনীয়তাটা হাড়ে হাড়ে টের পেয়েছে স্বাগতিক দল। তাই দুই অনিয়মিত স্পিনারকে দিয়ে দীর্ঘ সময় বোলিং করিয়েছে যারা আসলে ব্যাটিং স্পেশালিষ্ট। 

বাঁহাতি পেসার শাহীন প্রথম টেস্টে শেষ মুহুর্তে ২ উইকেট নিলেও তেমন ভালো বোলিং করেননি এবং ৮৮ রান খরচা করেন।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড : আবদুল্লাহ শফিক,  সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), বাবর আজম,  মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, আবরার আহমেদ, নাসিম শাহ ও মীর হামজা।