মহেশখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ
Training on Tobacco Control Laws
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কক্সবাজারের মহেশখালী উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ।
প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।