জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত

Adivasi Parishad central meeting held
ছোটন সরদার ৩০ আগস্ট ২০২৪ ০৭:২৪ পূর্বাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ৩০ আগস্ট ২০২৪ ০৭:২৪ পূর্বাহ্ন
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়  আদিবাসী  পরিষদের  কেন্দ্রীয়  সভা  অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট  শুক্রবার গনকপাড়ায় সকাল ১০টায়  সংগঠনের কেন্দ্রীয়  কার্যালয়ে  সভাটি  অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয়  ভারপ্রাপ্ত  সভাপতি  বাবুল রবিদাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডী ও সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সুধীর তির্কী,সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য রফিকুল ইসলাম পিয়ারুল।সাংগঠনিক আলোচনা ও বর্তমান দেশের আদিবাসীদের পরিস্থিতির  সার্বিক  আলোচনা ও কেন্দ্রীয় পঞ্চম  সম্মেলনের সিধ্যান্ত গৃহিত হয়।সভায় রাজশাহী জেলার সাধারণ সম্পাদক শুশেন  কুমার  শ্যামদুয়ার ,মহানগর সভাপতি মুকুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক ছোটন সরদার, নওগাঁ আহবায়ক আমিন কুজুর, গোদাগাড়ী উপজেলার সভাপতি রবিন হেম্ব্রম সাধারণ সম্পাদক সোনাবাবু হেম্ব্রম, মান্দা উপজেলার সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাহান,মহিলা আহবায়ক নিতী মুন্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।