প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Fire in the building of Pran Industrial Park
অনলাইন ডেস্ক : ৩০ আগস্ট ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ৩০ আগস্ট ২০২৪ ১০:২৮ পূর্বাহ্ন
প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে।......সংগৃহীত ছবি

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৫টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই আগুনের ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে নরসিংদী, পলাশ, মাধবদী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় তিন ঘন্টাচেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনোকোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর বারি জানান, বিকেল ৪টার দিকে প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পাকের একটি দুতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবরপেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিযন্ত্রণের চেষ্টা চালায়। 

পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদীথেকে আরো ৫টি ইউনিট যোগ দিয়ে দীর্ঘ ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কি কারণে এই আগুনের ঘটনা তা এখনো জানা যায়নি।