তথ্য অধিকার আইনে তথ্য না পেয়ে উকিল নোটিশ সাংবাদিক দুলালের কতটুকু যৌক্তিক প্রশ্ন অনেকের

Right to Information Act
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৪৫ পূর্বাহ্ন জাতীয়
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৪৫ পূর্বাহ্ন
তথ্য অধিকার আইনে তথ্য না পেয়ে উকিল নোটিশ সাংবাদিক দুলালের কতটুকু যৌক্তিক প্রশ্ন অনেকের
তথ্য অধিকার আইনে তথ্য না পেয়ে উকিল নোটিশ সাংবাদিক দুলালের কতটুকু যৌক্তিক প্রশ্ন অনেকের

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমানের কাছে তথ্য অধিকার 'ক' এর আবেদন করে তথ্য চেয়েছিলেন সাংবাদিক দুলাল আলী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কর্তৃক তথ্য না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতের আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ পাঠানো হয়েছে। উকিল নোটিশ টি কতটা যৌক্তিক প্রশ্ন জানিয়েছেন অনেকে। সূত্রে জানা যায় তথ্য অধিকার বিধিমালার বিধি- ৩ অনুযায়ী লিখিত ভাবে বিষয়টি তথ্য আবেদনকারী তথ্য আবেদন করবে। তথ্য ২০ কার্য দিবসের মধ্যে দিতে অস্বীকার করলে পরবর্তীতে 'গ' তথ্য অধিকার আইনে অর্থাৎ উদ্ধত্য কর্মকর্তার কাছে বিধিমালার বিধি-৬ এর তথ্য আবেদন  করে জানাতে হবে। উদ্ধত্য কর্মকর্তা তথ্য বিষয়ে ভূমিকা না রাখলে 'ক' ও 'গ' তথ্য কপি সহ  প্রবিধান মালার প্রবিধান-৩ (১) এর তথ্য কমিশনারের নিকট আবেদন করতে হবে তথ্য আইন অনুযায়ী তথ্য কমিশন উভয়পক্ষকে তলপ করবেন। কিন্তু আদালতের আইনজীবী কর্তৃক উকিল নোটিসের বিষয়টি অনেকের অজানা বলে জানান। চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতের আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম সেন্টু জানান আইনের উর্ধ্বে কেউ নয় আইনের মাধ্যমে নোটিশ করা হয়েছে। কেন তথ্য অধিকারে তথ্য দেওয়া হয়নি তার জবাব দিহিতা করবেন। সূত্রে জানাযায় দুলাল নামে এক সাংবাদিক তথ্য অধিকারী তথ্য আবেদন করেন তথ্য না পেয়ে আদালতের মাধ্যমে উকিল নোটিশ করেছেন এবং সে নিজে দৈনিক মানবিক বাংলাদেশ পত্রিকায় নিউজ করেছেন।

দৈনিক মানবিক বাংলাদেশ এবং বিজনেস ফাইল প্রত্রিকার গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি দুলাল আলী জানান  তথ্য নেওয়ার জন্য তথ্য অধিকারে আবেদন করেছিলাম। সময় মত তথ্য না দেওয়াই আপিলও করেছিলাম। সেখানেও তথ্য না পেয়ে আইনের আশ্রয় নিয়ে উকিল নোটিশ করা হয়েছে। প্রয়োজনে দুদকের কাছে রিড করব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান জানান দুলাল নামে একজন তথ্য অধিকারে তথ্য নেওয়ার জন্য আবেদন করেছিল ঈদের ছুটি পড়ায় ১৮ কার্য দিবসে তার ইমেল অ্যাডশে জানানো হয়েছে এবং আমার সহকর্মীরা তাকে মোবাইলে জানান ও ডাকযোগে চিঠি প্রদান করা হয়েছিল সে গ্রহণ করেনি।

ঢাকা উচ্চ আদালতের আইনজীবী অ্যাডভোকেট প্রভাত টুডু জানান সাধারণ নাগরিক সহ সকল পেশাজীবী মানুষ প্রয়োজনীয় তথ্য চেয়ে তথ্য অধিকারে আইনে তথ্য আবেদন করতে পারেন। যদি কোন ব্যক্তি তথ্য না পায় তাহলে সু বিচারের জন্য তথ্য কমিশনার বরাবর তথ্য আবেদন করতে হবে। কিন্তু কোন আদালত অ্যাডভোকেটের এখতিয়ার নাই তথ্যের জন্য নোটিশ করার।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান তথ্য অধিকার আইন (২৯) এর আইনের অধীন কৃত বলিয়া গন্য কোন কার্য, গৃহীত কোন ব্যবস্থা, প্রদত্ত কোন আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে, এই আইন উল্লিখিত আপীল কর্তৃপক্ষের নিকট আপীল বা, ক্ষেত্রমত, তথ্য কমিশনের নিকট অভিযোগ দায়ের ব্যতীত কোন আদালতে কোন প্রশ্ন  উত্থাপন করা যাইবে না।