সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় : রাষ্ট্রপতি

Mirza Fakhrul Islam Alamgir
অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৩ নভেম্বর ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ন
সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় : রাষ্ট্রপতি
সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দেয়ার সরকারের যে কমিটমেন্ট, সেজন্য সবাইকে কাজ করতে হবে। দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষ আবার আস্থা ফিরে পাবে।

একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আসুন আমরা এমন একটি বাংলাদেশ গড়ি, যেখানে কেউ চিকিৎসার অভাবে পিছিয়ে থাকবে না, প্রাণখোলা হাসিতে ভরে উঠবে প্রতিটি ঘর।

তিনি বলেন, সাংঘর্ষিক চিন্তাভাবনা বাদ দিয়ে দেশকে নিয়ে ভাবতে হবে। মানুষের পরিবর্তনের যে প্রত্যাশা সেজন্য সবাইকে কাজ করতে হবে।