পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Two children died
অনলাইন ডেস্ক : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২১ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২১ পূর্বাহ্ন
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু...... সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সাহেবনগর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জোবায়ের আহমেদের মেয়ে তাসমিয়া আহমেদ নিশাত (৫) ও মহিবুর রহমানের মেয়ে রাফিয়া তানহা (৪)।

মৃত তাসমিয়া আহমেদ নিশাতের চাচা উবায়দুল হাসান কামরুল জানান, সকালে বাড়ির পাশে খেলা করছিল নিশাত ও তানহা। এক পর্যায়ে বাড়ির পাশেই একটি খালে গোসল করতে নামে তারা। পরে খালের পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়। মৃত্যুর পর প্রথমে নিশাতের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। নিশাতের মরদেহ উদ্ধার করতে খালে নামার পরে সেখানে পাওয়া যায় আরেকটি মরদেহ। সেটি রাফিয়া তানহার। একসঙ্গে দুটি শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিঠামইন থানার ওসি মোহাম্মদ আহসান হাবীব এসব তথ্য নিশ্চিত করেছেন।