রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

Professor Dr. AZM Mostak Hossain
অনলাইন ডেস্ক : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৪ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৪ পূর্বাহ্ন
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন....সংগৃহীত ছবি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন পদত্যাগ করেছেন।২ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র দেন তিনি। 

৩ সেপ্টেম্বর  মঙ্গলবার সকালে তার পদত্যাগ পত্রের একটি কপি গণমাধ্যমকর্মীদের হাতে আসে।পদত্যাগপত্রে উপাচার্য উল্লেখ করেন, ‘আমি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে ২০২১ সালের ৩০ জুন থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব অত্যন্ত সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে পালন করে আসছি।  আমি ব্যক্তিগত কারণে উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এমতাবস্থায় উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানাচ্ছি।’

উল্লেখ্য, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট উপাচার্য নিজ কার্যালয়ে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের তোপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেও পদত্যাগ না করায় আবারও আন্দোলন শুরু করেন আন্দোলনকারীরা।কোন উপায়ন্তর না পেয়ে পদত্যাগে বাধ্য হন তিনি।