জেলের জালে ৩০ কেজি ওজনের সোনালী পোপা

30 kg goldfish in prison net
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৯ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩৯ পূর্বাহ্ন
জেলের জালে ৩০ কেজি ওজনের সোনালী পোপা
জেলের জালে ৩০ কেজি ওজনের সোনালী পোপা

কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৩০ কেজি ওজনের একটি সোনালী পোপা মাছ।

শুক্রবার ৬ সেপ্টেম্বর সকালে হোয়ানকের মো. আনোয়ার মেম্বারের মালিকানাধীন ফিশিং ট্রলারের জেলেরা সাগরে জাল ফেললে ধরা পড়ে এই পোপা মাছটি।

বিজয়বাংলাকে ট্রলার মালিক আনোয়ার মেম্বার ও  মাঝি মাহবুব আলম জানান, বন্যার কারণে দীর্ঘদিন ফিশিং ট্রলার ও মাঝিমাল্লারা সাগরে মাছ ধরতে যেতে না পেরে অলস সময় কাটাচ্ছিল। আজ সকালে ৮ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে গিয়ে জামিরী খাল নামক স্থানে প্রথম জাল ফেলার সাথে সাথে এ মাছটি পাওয়া যায়।

ট্রলার মালিক জানান, মাছটি হোয়ানকের একটি কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। বর্তমান বাজার মূল্যে এই মাছের দাম ৪/৫ লাখ টাকা হতে পারে।