কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে ৮ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
কক্সবাজার সদরের পিএমখালীর মাইজপাড়া থেকে যৌথ বাহিনীর বিশেষ পরিচালিত অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে দলের মূলহোতা সহ আটজন অস্ত্রধারী সন্ত্রাসী বিপুল পরিমাণ অবৈধ দেশী-বিদেশী অস্ত্র-গোলাবারুদ সহ গ্রেফতার হয়েছে।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে যৌথ বাহিনী জানিয়েছে, জুমাবার ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের উপস্থিতিতে মাইজপাড়া এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে (র্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি) একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দলের মূলহোতা সহ আটজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি চেইন উদ্ধার করা হয়।
গ্রেফতার সন্ত্রাসীরা হলো কলিম উল্লাহ (৩৪), পিতা-মৃত কবির আহাম্মদ, মোঃ খোরশেদ আলম (৩৭), পিতা-মৃত ফুরকান আহাম্মদ, মোঃ হাসান শরীফ লাদেন (২০), পিতা-মোঃ শফিউল্লাহ, মোঃ শাহিন (২৩), পিতা-মোহাম্মদ আলী, মোঃ মিজান (২০), পিতা-মাহাবুল্লাহ, আব্দুল মালেক (৪৮), পিতা-মৃত কবির আহাম্মদ, আব্দুল হাই (২৪), পিতা-মাহমুদুল হক, আব্দুল আজিজ (২৫), পিতা-মাহমুদুল হক, মাইজপাড়া, ৯নং ওয়ার্ড, পিএমখালী, কক্সবাজার সদর।